1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহরে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য আটক; গরু উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দু’টি গরু। সেই সাথে জব্দ করা হয়েছে গরু চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশ। আটকরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মৃত হাকিম মন্ডলের ছেলে আল আমিন, উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মিলন হোসেন, একই উপজেলার কাওয়াক গ্রামের আব্দুল মান্নানের ছেলে শফিকুল ইসলাম, সলঙ্গা উপজেলার আমশরা গ্রামের দুলাল হোসেনের ছেলে ফুয়াদ হোসেন, গাজীপুরের কালিয়াকৈড় উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে গোলাম মোস্তফা ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার ফরিদ হোসেনর ছেলে হাসান আলী। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে করে চারজন ঘোরাফেরা করছিল। এ সময় রাতে টহল পুলিশ তাদের আটক করে। পরে তাদের ঠিকানা জানতে চাইলে তারা একেক জন ভিন্ন ভিন্ন কথা বলে। পরে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গরু চোর চক্রের সদস্য বলে জানায় তারা। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈড় এলাকা থেকে দু’টি চোরাই গরু উদ্ধার এবং এরসাথে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি সেলিম রেজা আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies