1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বুধবার থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকের লেনদেন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকগুলোর লেনদেন। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিসিয়াল কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিন দিন ব্যাংকগুলোর লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা ছিল সাড়ে ৩টা পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে তিন দিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় ব্যাংকিং কার্যক্রম। ওই সপ্তাহের দুই দিন ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা। সাধারণ ছুটি শেষে গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় আগামীকাল বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিসের সময় স্বাভাবিক সময়ে চলবে। তাই ব্যাংক লেনদেনও ফিরছে স্বাভাবিক সময়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies