1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে জামায়াতের সমর্থন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (৩০ জুলাই) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ সমর্থন জানান।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।’

প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies