1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা ও রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার আব্দুর রহমান৷ (৫৭) ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। রোববার (১৪ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে একইদিন বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘ‌ইল সরদারপাড়া গ্রামের মৃত হাজী নবির উদ্দিন বিশ্বাস এর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার ও পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায, আব্দুর রহমান বিশ্বাস ব্যক্তিগত কাজে কুষ্টিয়ার ভেড়ামারা গিয়েছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভেড়ামারা টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। এলাকাবাসী তাৎক্ষণি আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, আব্দুর রহমান বিশ্বাসের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার গভীর শোক প্রকাশ করেছেন । মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আব্দুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies