1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারীতায় বিরুদ্ধে মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রোববার বেলা ১১ টায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এলাকার শতাধিক স্থানীয় মানুষের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য একরামুল হক, দিবাকরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, প্রাক্তন শিক্ষক মতিয়র রহমান সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অতি গোপনে নিজের পছন্দমত ব্যক্তিকে এডহক কমিটি গঠনের পায়তারা করছে। ইতিপূর্বে প্রধান শিক্ষক তার পছন্দসই ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে শিক্ষক কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ তোলেন । অবিলম্বে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার গঠিত ও বহিরাগতদের নিয়ে প্রধান শিক্ষকের পকেট এডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়ার দাবী জানান বক্তারা । বিদ্যালয়ের সাবেক সভাপতি আইনুল হক বলেন, আমার মেয়াদ শেষ হওয়াই প্রধান শিক্ষক তার মনোনীত বহিরাগতদের দিয়ে এডহক কমিটি গঠনের পায়তারা করছে। তবে প্রতিষ্ঠানটি যেহেতু শহরের বাহিরে সেহেতু এলাকার ব্যক্তিদের মাঝ থেকে যোগ্য একজন ব্যক্তিকে এডহক বা ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসি বলেন, নিয়মিত কমিটি না থাকায় সকল নিয়ম মেনে এডহক কমিটির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে আমাকে হেয় করার জন্য এগুলো কার্যক্রম করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies