1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: দেশীয় দশ প্রজাতির মৌসুমী ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে এই উৎসব উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের এই ধরনের একটি আয়োজন প্রশংসনীয়। চারদিকে দীর্ঘদিন ধরে যে অস্থির এক পরিবেশের মাঝে বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশ দেখতে পারলাম। আশা করি আগামীদিনেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাবে পাবিপ্রবি প্রেসক্লাব।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন বলেন, ‘আজকে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের ফল উৎসব পালিত হচ্ছে। এখানে দেশীয় ফল দেখতে পাচ্ছি, যেগুলো সাংবাদিকরা প্রান্তিক মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছে বলে জেনেছি। এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। সাংবাদিকরা যে এদেশের সাধারণ মানুষের সাথে আছে এটা তার প্রমাণ। এ জন্য আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠান সভাপতির বক্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আসলে আমরা সবাই যার যার মতো নিজেদের পরিবারের সাথে বিভিন্ন ফল খাই। আবার সব ফল একসাথেও পাওয়া হয়ে ওঠে না। কিন্তু যেখানে পড়াশোনা করি সেখানকার শিক্ষক, বন্ধু, স্বজনদের সাথে নিয়ে একসাথে ফল খাওয়ার আনন্দ তো আর পাওয়া হয়না। তাই এই আয়োজন। চেষ্টা করবো আমরা আগামীতেও এমন আয়োজন ধরে রাখতে।’

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies