1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নেমে সাকিব হাসান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। আজ ৫ জুলাই শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রীজের নীচে এ ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। জানা যায়, হিলি মাদ্রাসা হতে তিন জন ছাত্র সকাল ১১ টার দিকে আটাপাড়া বেইলি ব্রীজের নিচে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় সাকিব হাসান পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠী উপরে এসে চিৎকার করেন। এসময় স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায়। তৎক্ষনাৎ আব্দুর রহমান নামের এক ব্যক্তি বিষয়টি পাঁচবিবি থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের প্রাথমিক অনুসন্ধান চালায়। তারা ব্যর্থ হলে তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়।
বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান আছে। পাঁচবিবি ফায়ার সার্ভিসের লিডার কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। উদ্ধার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies