1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে : কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করছে পরজীবী দল বিএনপি। বুধবার বিকেলে সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,‘কোটাবিরোধী আন্দোলন গতবার ছিল, এখনো রয়েছে। বিএনপি এই আন্দোলনের ওপর ভর করেছে। কিন্তু পরের কাঁধে ভর দিয়ে আন্দোলনে জয়ী হওয়া যায় না।’ বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন,‘নেতাদের মুখের কোনো ট্যাক্স নাই, লাগাম নাই। গাড়িচালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না। কে চালায় বিএনপি? লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালায়। সড়কপথে কিংবা নৌপথে নয় আকাশপথে বিএনপি চলে।’

বিএনপির বড় নেতারা ভয়ে আছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন,‘নেতাদের দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কার চাকরি নট হয়ে যায়, কখন যে তারেক রহমানের ডাক আসে। ফখরুল সাহেবেও শান্তিতে নাই।’

বিএনপির আন্দোলনের হাত ভেঙ্গে গেছে মন্তব্য করে তিনি বলেন,‘দিন যায়, রাত যায়। আন্দোলন আর সফল হয় না। মরা গাঙ্গে জোয়ার আর আসে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,‘তারা (বিএনপি) ভয় দেখায় বাংলাদেশ ভারত হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গেলেই বলে কিছুই আনতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, ৫৩ বছরে বাংলাদেশ ভারত হয়নি। সীমান্ত ও ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। আমাদের হিস্যা আমরা বুঝে পেয়েছি। আর খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানায় গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। কোন মুখে বিএনপি নেতারা এখন তিস্তার কথা বলেন?

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো এত সৎ আর নির্ভিক নেতা এদেশে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজ চলছে।

সেতুমন্ত্রী বলেন, স্বৈরাচার, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies