1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন, তবে শারীরিকভাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে, বিকেল সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দিয়ে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন বলেন, ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাসায় মেডিক্যাল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে থাকবেন। মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রতিদিন পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। আশা করি, নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি বলেন, শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ। যত দ্রুত সম্ভব মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা। জটিল রোগ যত সুযোগ সুবিধা আছে, এ রকম সেন্টারে তাকে নিয়ে যাওয়া। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা এ ধরনের সুপারিশ করেছেন।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় রাত সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসমেকার বসানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies