1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

  • সম্পাদনার সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১২১ বার প্রদশিত হয়েছে

সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তার তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপাসেনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন।

এর আগে সকাল ১০টায় বিএনপি নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং সকাল ১১টায় পুঠিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ জুন) আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে প্রথম জানাজার নামাজ শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনী এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী-পুরুষের ঢল নামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজশাহী দুর্গাপুর-পুঠিয়া (৫) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাইবোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফা রবিবার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies