1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘সরকারের যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না। সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।’

ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘সমঝোতাগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমাদেরকে পরনির্ভরশীল করবে ভারতের কাছে। যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না। আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেল? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।’

‘আমরা যেটা বলছি, সত্য কথা বলছি। কোনো ষড়যন্ত্রের কথা বলছি না,’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘অবৈধ এই সরকার আজ চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে।’

নতুন করে সমমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে, এ প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেফতার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies