1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান কাদেরের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

সব অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১ হাজার ৫০০ সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘সুস্থতার জন্য সাইক্লিং’ উপলক্ষে এই শোভাযাত্রায় এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

এর আগে ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নেই।

ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক; ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দীন নাছিম; দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া; উপদফতর সম্পাদক সায়েম খান; মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরসহ অনেকে।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies