1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

পদ্মা সেতুতে এপর্যন্ত ১,৬৩১,৮৬,৫৩,৪৫০ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এপর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। সরকারি দলের অপর সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা।

তিনি জানান, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু হতে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু।

ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ জুলাই ২০২৩ হতে ১৯ জুন ২০২৪ পর্যন্ত এই সেতুসমূহ থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো- পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা। সূত্র : বাসস

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies