1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নওগাঁয় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন (৫২) নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়- ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান বিভাগীয় অফিসার স্টাফ সমন্বয়ে গঠিত রেডিং পার্টি নিয়ে আমাসীর বাড়িতে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচরের মধ্যে থেকে একটি পলিথিনের প্যাকেটের ভিতরে রাখা ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করে এবং আসামিকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে মান্দা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ওই মামলায় আজ দুপুরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষনা করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন- এর রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে যাতে মাদক ব্যবসায়ী এবং যুব সমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies