1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল : কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা। এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।

আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, ‘এখানে দুর্নীতি নেই বলে দাবি করছি না। শুধু সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ ও রাজনীতিবিদরা দুর্নীতিবাজ নন, এ কথা বলা ঠিক নয়।’ তিনি বলেন, ‘আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।’ মন্ত্রী এ সময় দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি মনে করি দুদক এখানে আছে এবং প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল।’ তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের হস্তক্ষেপ ছাড়াই দুর্নীতির তদন্ত করছে দুদক। ‘সরকার দুদকের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং করবেও না।’ সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies