1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

সত্য লিখলে জামায়াত-শিবিরের লোক : রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৪ বার প্রদশিত হয়েছে

যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিই আজ অত্যন্ত সত্য কথা। অথচ তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামায়াত-শিবিরের লোক। আজ মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ অধিনস্থ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, সরকারের নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছেন, খুন করছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির বানানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারা তো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারাতো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারাতো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন, তা সংবিধান বিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো।

বিএনপির এই নেতা আরো বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসঙ্ঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন।

তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাকে তিলে তিলে নি:শেষ করে দিতে চাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ুর সিংহাসন আর থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies