1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

সরকার অনেককে ডিঙিয়েই আজিজ আহমেদকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত। নয়জনকে স্যাংশন দিয়েছে বেনজীরসহ। এই হচ্ছে সরকারের অবস্থা। সাবেক সেনাপ্রধান আজিজকে অনেককে ডিঙিয়ে সেনাপ্রধান করা হয়েছে। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও তাকে এই আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের (আজিজ, বেনজীর) যে কাজ তা তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল।’

মহাসচিব বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছেন। তিনি বলেছে, সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশী) কেন এটা চাইছে আর কেনইবা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন।’

তিনি বলেন, ‘সরকার একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মাসাদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারা বিরোধী কথা বলে, তাদেরকে তুলে নিয়ে যায়। তাদেরকে সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।’

এতে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies