1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে অনুমোদনবিহীন বেকারী ও আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে মঙ্গলবার রাজশাহী জেলার তানোর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় তানোর গোল্লাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স স্বপ্ন বেকারীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত এবং একই অপরাধে অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সেই সাথে কোন প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন তানোর থানা পুলিশ ও আনসার এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies