1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা হতে ১ বছরের কারাদন্ড ও ৫০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ মনসুর রকীবকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টায় কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চাপাইনবাবগঞ্জ জেলার গোমন্তাপুর থানাধীন আলিনগর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ মনসুর রকীব। রোববার (২৬ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনসুর রকীব রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার কড়াইতলা এলাকায় আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে চাপাইনবাবগঞ্জ জেলার গোমন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর সিআর মামলা নং-১৩৪ সি/২৩ (গোম), এন আই এ্যাক্টে এর ৩৮ ধারা এর সাজা ওয়ারেন্টভুক্ত ১ বছরের কারাদন্ড ও ৫০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies