জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দুর্নীতি আর অব্যবস্থাপনার একটা উদাহরণ হয়ে আছে সবকয়টি নির্বাচন। ভোটে জনগনের মতামতের প্রতিফলন হচ্ছে না। জনগন সেই কারণে আস্থা এবং উৎসাহ পাচ্ছেন না। ডাকাডাকি করেও তাদের ভোট সেন্টারে আনা যাচ্ছে না। গতকাল রোববার দুপুরে ৩দিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি ফলক উম্মোচন করে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু। আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবু, জাপার কেন্দ্রীয় যূগ্ন সাংগঠনিক সম্পাদক সাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু ও অত্র বিদ্যালয়ের বিদে্যুৎসাহিী সদস্য মোঃ খায়রুল ইসলাম স্বাধীন, সমাজ সেবক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল হারুন (বাপ্পী’র) সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত আলম। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।