1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনদের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে বাদ দিয়ে উপজেলা পর্যায়ে পাতানো নির্বাচন হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামীকাল থেকে ১৪১টি উপজেলায় আবারো জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে সরকার। ডা‌মি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, সেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধান।

অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান এক শ’ বিঘার ওপরে জমি করেছে। মাত্র দুই টার্ম ক্ষমতা থেকে। নিউ‌জে এসেছে। অনেকেই ১২ হাজার গুণ, ১৮ হাজার গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করে যাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামি কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া পাতানো উপজেলা নির্বাচন বর্জন করবে। কারণ জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে। তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের, ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না।

নেতাকর্মী‌দের উদ্দেশ্য তি‌নি বলেন, উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সরদার, সুমি আক্তার, নাজমা, আছিয়া, ময়না, আসমা, ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies