1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১১ বার প্রদশিত হয়েছে

গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা মামুনুল হক।শুক্রবার বেলা ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।

পাশাপাশি তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগিনা ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষক মাওলানা ইহসানুল হক। তিনি লিখেছেন, ‘ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ।’

একইসাথে মাওলানা মামুনুল হকের ছেলে মাওলানা যিমামুল হকও তার বাবার ‍মুক্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। এই নিউজে ব্যবহৃত ছবিটি শেয়ার করে মাওলানা যিমাম ‍লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর কিছুক্ষণ পর তিনি একটি ভিডিও-ও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে- স্বজনদের সাথে কারাফটক থেকে বেরিয়ে আসছেন মাওলানা মামুনুল হক। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবত বন্দী হিসেবে ছিলেন। অবশেষে শুক্রবার বেলা ১১টার কিছু্ক্ষণ আগে তার মুক্তি হলো।

এদিকে, গতরাত ১১টার দিকেই তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারাফটকে ভক্তদের অধিক ভীড় থাকার কারণে তার মুক্তি বিলম্বিত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies