1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে তিন বিএনপি নেতাকে বহিষ্কার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম -: কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে বিএনপি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬/০৪/২৪) স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন,দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে । বহিস্কৃতরা হলেন -হলেন রৌমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি আবারো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রৌমারী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি তাজমিন নাহার শাপলা। তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে চেয়ারম্যান প্রার্থী। এবং রৌমারী উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনি চলতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী।  শনিবার (২৭/০৪/২৪) এ বহিষ্কার আদেশ কুড়িগ্রাম পৌঁছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies