1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

রাজশাহীতে বৃষ্টি চেয়ে নামাজ, অঝোরে কাঁদলেন মুসল্লিরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তীব্র খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজে কাঁদলেন শত শত মুসল্লি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ অনুষ্ঠিত হয়।  এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন। নামাজে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং দোয়া করেন।
রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক ও তেরোখাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকী এই নামাজের ইমামতি করেন। নামাজ শেষে তিনি আরবিতে খুতবা দেন। এরপর তিনি তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।
নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মৃহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies