1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে নওগাঁয় মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তি মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নওগাঁ সরকারি কলেজের,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা। নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বরকত মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিফাত হোসেন, আরমান মন্ডল, শাকিল, আরিফ,তামান্না, রিয়া প্রমূখ। এসময় আরো অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ১৯ মে থেকে অনার্স চতুর্থ বষের্র পরীক্ষা শুরু হবে। রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। কিন্তু এতে তারা ক্ষতির মুখে পড়বেন। যে কোনো পরীক্ষা নিতে দেড় মাস সময় বরাদ্দ থাকে। সেখানে তড়িঘড়ি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা শেষ করতে চাচ্ছে। এর আগে কখনোই এমনভাবে রুটিন তৈরি করা হয়নি। তারা প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে তিন দিন করে ছুটি চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies