1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে স্বাধীনতা দিবস পালিত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডাকবাংলো মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা। সকাল ১১ টায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies