1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় স্কয়ারের কসমেটিক্স গোডাউনে আগুন, আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি কসমেটিক্সের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসেমটিকস গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১১টার আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২ টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫ টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট। সব মিলে ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘন্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

স্থানীয় জানান, হঠাৎ করে দাইদাউ আগুন দেখা যায়। তখন কসমেটিক্স গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসে। পরে জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মুলত স্কায়ারের পুরনো কসমেটিক্স গোডাউন। আগুন কিভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে। এ বিষয়ে স্কয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies