1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ: অভিযুক্ত আটক

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার ঢালারচরে পাঁচ বছরের এক শিশুকন্যাকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু সর্দার (৫২) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আর শনিবার (২৩ মার্চ) ভোররাতে অভিযুক্তকে আটক করা হয়। আটক বাচ্চু সর্দার উপজেলার আমিনপুর থানার ঢালারচর গ্রামের মৃত মোনছের সরদারের ছেলে। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পালিত বাবা। এরপর আটক বাচ্চু সর্দার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী বাচ্চু সর্দার। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। এসময় শিশুর চিৎকারে তার দাদি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযুক্ত বাচ্চু সেখান থেকে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনা থানায় জানালে আজ ভোররাতে অভিযুক্ত বাচ্চু সরদারকে বাড়ি থেকে আটক করে পুলিশ। আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির পালিত বাবা বাদী হয়ে শনিবার সকালে আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও নমুনা পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies