1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘আইজ ৮ দিন থাকি চাইল ভাজা দিয়া ইফতারি করি’: যাত্রাপুরে ৯০ পরিবারের মাঝে তৃপ্তির ইফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

‘বাহে বুটের যে দাম, আইজ ৮ দিন থাকি চাইল ভাজা দিয়া ইফতারি করি। ছোলা বুটের নাগাল না পাই। তোমার গুলার চাউল, ডাইল, বুট পায়া খুব ভালো নাগছে।’ এভাবেই কথাগুলো বলছিলেন চর ইয়ুথনেটের বাসিন্দা ছামিনা বেগম। শুধু ছামিনা নয়, তার মতো কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ৯০টি পরিবার পবিত্র মাহে রমজানে খাদ্য সামগ্রী পেয়ে দারুণ খুশি হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে ৯০টি পরিবারের মাঝে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেটের মাধ্যমে যৌথভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট। তৃপ্তির রমজানে দেয়া এই খাদ্য সামগ্রীতে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি ছোলা। বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সজিব, যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর, ইয়ুথনেটের জেলা সমন্বয়কারী সুজন মোহন্ত, ইয়ুথনেট সদস্য রিফাত সরকার, রুবাইয়া জান্নাত, জান্নাতুল তহুরা তন্নি, তানিম প্রমুখ। যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘এখন জিনিসপত্রের যে দাম, কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকায় এই রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ করলো এতে চরের সুবিধা বঞ্চিত এই মানুষগুলোর খুবই উপকৃত হল। এ রকম মানবিক কাজ সবার করা দরকার।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies