1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি : কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় বা চেয়েছিল সেটি পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এ ইস্যুতে দলটি নিশ্চুপ হয়ে গেছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শেষ কথায় বিএনপি আশাবাদী হতে পারেনি। তাই চুপ থাকার কৌশল নিয়েছে। বিদেশী বন্ধুদের সাথে কাজ করবে আওয়ামী লীগ, প্রভুত্ব মানবে না। আমেরিকান প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কোনো প্রতিক্রিয়া না জানানোর কারণ হলো বিএনপির যুক্তরাষ্ট্রের কাছে যা চায় তা পায়নি।’

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মূলত এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিলেন। আমরা বিদেশীদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায়, তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।

গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ, তিন শ’ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে- এ নিয়ে সরকার উদ্বিগ্ন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণ পরিশোধ করতে হবে। বিশ্ব সঙ্কটের কারণে সারা দুনিয়াতেই এখন অর্থ সঙ্কট প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসময়ে ঋণ আগের তুলনায় বাড়তে পারে। কিন্তু বাংলাদেশ এ যাবত ঋণখেলাপি হওয়ার কোনো রেকর্ড রাখেনি। আমরা সে ব্যবস্থা করছি। আমরা ঋণখেলাপি থাকব না, এটুকু বলতে পারি।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণ সরকারের বিরুদ্ধে যেতে পারে- এমন আশঙ্কা আছে কি না প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বে যে সঙ্কট দ্রব্যমূল্য নিয়ে তা বাংলাদেশের একার সমস্যা নয়। সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে। পৃথিবীর একটা দেশ দেখান যেখানে দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থায় আছে। তবে আমাদের জনগণের ক্রয়ক্ষমতা এখনো আছে। আমরা আশা করি সামনের রমজানেও জিনিসপত্র অ্যাভেইলেবল থাকবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে। এখন তাদের গলার জোর একটু কমে গেছে। মুখে বিষটা আরো উগ্র হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies