1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলার উদ্যোগে গত বৃহস্পতিবার জেলা প্রেস কাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাব নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুবেল আহম্মেদ, জেলা প্রেস কাব সভাপতি কায়েস উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আব্বাস আলী, রিফাত হোসেন সবুজ প্রমুখ। বক্তারা ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর উপর গুরুত্ব দিয়ে বলেন, এক শ্রেণির ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে খাদ্যে ভেজাল দেন এতে ক্রেতারা প্রতারিত হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুবেল আহম্মেদ বলেন, কোন জায়গায় কোন ক্রেতা প্রতারিত হলে প্রমানসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিবেন। তিনি আরও বলেন, অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও জনবলের অভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে তিনি ক্রেতাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান। ক্যাবের জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, ভিন্ন জাতের চিকন চালে কেমিক্যালযুক্ত সুগন্ধি মিশিয়ে চিনি আতব চাল বলে বাজারে বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছে এবং কেমিক্যালযুক্ত চাল খেয়ে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। আলোচনা সভায় ব্যবসায়ীক প্রতিনিধি, ভোক্তা, নারী উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies