1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ঘাতক ট্রাক কেড়ে নিল ২ স্কুল ছাত্রের প্রান

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো, পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদনাম সাদিক এবং পৌর শহরের গড়ের পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু। তারা দুজনই কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধরলা সেতুর দিকে যাওয়ার সময় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভিতর ঢুকে দুমড়ে মুচড়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা দুই কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদনাম সাদিককে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কিশোর হাজ্জাজ বিন হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার পর সেও মারা যায়।কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক কেজানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies