1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বদলগাছীতে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন করা হয়েছে। এই দিবস পালন উপলক্ষে রাত্রি ১২ টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। এরপর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১ মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies