1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

আ’লীগ দেশকে ‘জোর যার মুলুক তার’ বানিয়েছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ বার প্রদশিত হয়েছে

রাজধানীর খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বেপরোয়া ও কাপুরুষোচিত হামলা চালিয়ে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ব্যাপক মারধর এবং কর্মসূচির চেয়ার-টেবিল ভাঙচুরের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে ‘জোর যার মুলুক তার’ বানিয়েছে। মনে হয়, সহিংস আক্রমণ ও জীবননাশের ব্রত নিয়ে তারা বিএনপিসহ সমমনা দলগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমরা তারই বহিঃপ্রকাশ দেখলাম আজ খামারবাড়িতে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বেপরোয়া দাপটে দেশের জনপদের পর জনপদ সাধারণ মানুষ ভয় ও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ দেশের নাগরিকের নিরাপত্তা এখন চরম অবনতিশীল। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। আইন, প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না। জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে।

তিনি বলেন, একদিকে খাদ্যপণ্যের চরম মূল্যবৃদ্ধিতে অসহায় মানুষ অন্ধকার দেখছে, অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানির ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে মানুষ এক গভীর সঙ্কটের মধ্যে পড়েছে। এর ওপর সন্ত্রাসীদের দৌরাত্মে জনগণ এখন দিশেহারা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্রয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। আজকেও নাগরিক ঐক্যের কর্মসূচিতে আওয়ামী ছাত্রসংগঠনের আক্রমণের সময় পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরা গুণ্ডামির রাজত্ব কায়েম করার জন্যই দেশকে গণতন্ত্রশূণ্য করেছে। রাষ্ট্রীয় পেশীশক্তির জোরে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে সাকিব আনোয়ারের ওপর হামলাকারী ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি সন্ত্রাসীদের হাতে আহত সাকিব আনোয়ারের আশু সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies