1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে আলুর ফলনে খুশি হলেও দরপতনে হতাশ কৃষক

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে আলুর ফলনে খুশি হলেও দরপতনে হতাশ কৃষক। চলতি মৌসুমে আলু তোলা শুরু করেছেন কৃষকরা। মাঠে মাঠে চলছে আলু তোলার কাজ। বোরো চাষ এবং আলু তোলার কাজ একসাথে শুরু হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। অধিক মজুরী দিয়েও শ্রমিক মিলাতে না পারায় অনেক স্থানে কৃষক-কৃষানীরা নিজেই আলু তোলার কাজ করছেন। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার আলুর ফলন ভালো হয়েছে। প্রতি হেক্টরে ২১ থেকে ২২ মেট্রিকটন আলু উৎপাদন হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে আলুর ব্যাপক দরপতনে হতাশ হয়েছেন কৃষকরা। গতকাল সোমবার বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে ৮শ টাকা থেকে ৯শ ৫০ টাকায়। এ দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে কৃষকরা জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১ হাজার ৭শ ৭০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে উফশি জাতের আলু চাষ হয়েছে ৮শ ৬০ হেক্টর জমিতে, স্থানীয় জাতের আলু চাষ হয়েছে ৯শ ১০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, অনুকূলে আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এ উপজেলায় আলুর ফলন ভালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies