1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে: জয়নুল আবদিন

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার প্রদশিত হয়েছে

‘আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘জুলুম, নির্যাতন ও একতরফা নির্বাচন করে দেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে তার খেসারত যুগ যুগ ধরে দিতে হবে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপিকে অনেক দিন খেসারত দিতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা এ কথা বলেন। ফারুক বলেন, ‘ওবায়দুল কাদেরকে বলতে চাই- খেসারত আপনাকেই দিতে হবে। কারণ, আপনারা জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করেছেন, যে সরকার গঠন করেছেন, তাতে অপেক্ষা করুন, সময় খুব কাছে। আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দাঁড়াতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনারা যে কলঙ্ক লেপন করেছেন, এর জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে।’

‘গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতাদের গ্রেফতার পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এখনো সময় আছে, পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। তা না হলে জনগণের রোষানলে যখন পড়বেন, তখন শ্রীলংকার চেয়েও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বিএনপিকে আন্ডার ইস্টিমেট (অবমূল্যায়ন) কইরেন না। বিএনপি জনগণের দল, বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। বিএনপিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলের মতো শক্তিশালী সংগঠন রয়েছে। আমরা রাজপথে আছি, জনগণকে নিয়ে আমরা রাজপথেই থাকব।’

কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে এই মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি মনজুর রহীম ভুঁইয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, তাঁতী দলের কাজী মনিরুুজ্জামান মুনির, ছাত্রদলের সাবেক নেতা এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies