1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হঠাৎই নেমে গেল কুড়িগ্রামের তাপমাত্রা, বইছে মৃদু শৈত্য প্রবাহ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ার কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষজন। তবে সকালে সূর্যের দেখা মিলেছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছে শ্রমজীবি মানুষজন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের মানুষজন। সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশা চালক আসলাম বলেন, কিছুদিন থাকি ঠান্ডা কমে গেছে। হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা রাস্তায় লোকজনও কম। ওই এলাকার কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো ধান রোপণ করছি। কয়েকদিনের চাই আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies