1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গত ৬-৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উদ্ভাবনমূলক বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করা হয়। মেলায় ১৯টি বিজ্ঞান স্টল বসে। গত বুধবার সন্ধ্যায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies