1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে বাসার বাথরুম থেকে থেকে
নার্গিস বেগম নিপুন (৪৩) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর গলা কাটা
লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের
মডেল স্কুল মোড়ের বাসা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত নার্গিস বেগম নিপুন উপজেলার চক দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে ও উপজেলা সদরের মৃত আনোয়ার হোসেন সোনারের স্ত্রী ছিলেন। সে দীর্ঘদিন থেকে সদরের
মডেল স্কুল মোড়ের বাসায় মায়ের সাথে থাকতেন। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, এদিন সকাল ৭ টার দিকে বাসার ভিতরেই বাথরুমে যায় নিপুন।
ফিরতে অনেক দেরী হওয়ায় তার মা মেরিনা রহমান বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। এটি নিছক আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে কেউ ওই নারীর গলা কেটে হত্যা করেছে তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে এ মৃত্যুর রহস্য উৎঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies