1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লা সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার’র সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জ্ঞান আহরণের জন্য লাইব্রেরিতে যাওয়া এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে। জ্ঞানের প্রসারতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সবার মধ্যে জ্ঞান পৌঁছানোর মধ্য দিয়ে সত্যিকারের সমাজ নির্মাণ হতে পারে। জ্ঞানের আলোয় নিজেকে প্রসারিত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করে তুলতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারকে স্মার্ট, নান্দনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য অ্যাডভান্স ভাবনা আমাদের ভাবতে হবে।

পরে বিশ্ববিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন উপাচার্য সহ অন্যান্যরা।

এদিকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরমিটিরি তত্ত্বাবধায়ক মো. একরামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies