1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে: জিএম কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির বেহাল দশার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃত বা ভুল করে দলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। যার কারণে জাতীয় পার্টির অনেক ক্ষতি হয়েছে। আমরা ৩০০ আসনে সরাসরি লড়াই করেছি। এই বিভ্রান্তিটা না থাকলে আরও ফল ভালো হতো। আমার দলের অনেক সদস্য আওয়ামী লীগ সমর্থিত বলেছে। এটা দিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। শনিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদের সংসদের বিরোধীদলীয় নেতা, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জিএম কাদের বলেন, আমাদের দল ভাগ হয়ে যাবার কোনো সম্ভাবনা নাই। তবে এরশাদের আদর্শ নিয়ে নতুন করে দল গঠন হতেই পারে। আমাদের দলের বিষয়ে পারসেপশন কিন্তু ভালো নয়। অনেকেই অনেক কথা বলেন। আমরা লড়াই করে সংসদে গিয়েছি। অনেকে বলেন আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত। আমিও বলব দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন প্রয়োজন। বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা ছড়িয়ে দিয়েছে আমরা ২৬টি সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেবারে। তারা একটা সিটও ছাড়ে নাই। তারা সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। অনেক জায়গায় আমাদের লোক হেরেছে। আমাদের অনেক প্রার্থীও বিভ্রান্ত হয়েছে। তিনি বলেন, সবাইকে এক লাইনে থাকতে হবে। না হলে দল নিয়ে টিকে থাকা যাবে না। দলকে বাঁচাতে চাইলে মনোবৃত্তি দুর করতে হবে। জনগণ সত্যিকার অর্থে বিকল্প খুঁজছে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে দল চায়। সত্যিকার পরিবর্তন চায়। আমরা যদি পরনিয়ন্ত্রিত হওয়া থেকে বের হতে পারি তাহলে মানুষের সমর্থন বাড়বে। এসময় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের প্রমুখ নেতা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies