1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী। এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসছিল শ্যালোইঞ্জিন চালিত ট্রলি। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়৷ আর সামাদ সরদারকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ট্রলির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies