1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ হাজার কম্বল বিতরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গত ১ সপ্তাহ ধরে উপজেলার আবাসন প্রকল্প, এতিমখানাসহ বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, বিভিন্ন এলাকায় গিয়ে এসব কম্বল বিতরণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কম্বলের চাহিদা বেড়েছে, এ পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে ৩ দফায় ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies