1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহরের র‌্যাবের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে র‌্যাব সদস্যরা তাদের গাড়িতে করেই চাটমোহর উপজেলা স্বাস্থ্য রেখে চলে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রইছ শেখ। নিহত রইছ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।

স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রইছ শেখ দোটানায় পড়লে র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এ সময় দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন রইছ শেখ।

পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯ টার দিকে মারা যান রইছ শেখ।

ঘটনার ব্যাপারে মৃত রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২’র একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানার ওসি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র‌্যাব-১২’র একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হয়েছিল। পরে রাজশাহীতে নেবার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে সিপিসি-২, র‍্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এহতেশামুল হক খানের সাথে কখা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies