1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের পাশে রাজশাহী জেলা প্রশাসক

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় রাজশাহীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। টানা দুইদিন শৈতপ্রবাহের পর তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা।
রাজশাহীর আবহাওয়া পর্যবেক লতিফা হেলেন বলেন, সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন রোববার ছিল ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও গত শনিবার ছিল ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, রোববার মধ্যরাতে রাজশাহী রেলওয়ে স্টেশন, বস্তি ও রাস্তা পাশে থাকা ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়ান জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় তিনি অসহায় ছিন্নমূল মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক ছিন্নমূল শীতার্ত মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক তাদের খোঁজখবর নেন এবং তাদের গায়ে গরমের উষ্ণতা দিতে কম্বল জড়িয়ে দেন।
কম্বল পেয়ে ৭২ বছর বয়সী অন্ধ বৃদ্ধা ভিুক তমিজ উদ্দিন বলেন, ‘প্রচন্ড শীতের ঠ্যালায় খুব কষ্টে আছিনু। তাও একটা কম্বলও কেউ দেয়নি। শ্যাষ রাতে আইজ ডিসি স্যারের হাতত থ্যাকে একটা কম্বল পাইয়্যাছি। এটাতেই হামার শীত চলি যাবে।’
নগরীর শিরোইল কলোনী বস্তির শরিফা বেগম বলেন, ‘কুনো মতে ছোট্ট একটা বেড়ার ঘরে থাকি। পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। হামার চেয়ে অসহায় মানুষ এই বস্তিতে আর কেউ নেই। কয়দিন থেকে হাড় কাঁপানো শীতে খুব কষ্টে আছিনু। কিন্তু একটা কম্বল পাইছি। এখন আর শীতের রাতে ঘুমাতে কষ্ট হবে না।’
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ‘রাজশাহীতে হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এই ঘন কুয়াশা ও তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে মধ্য রাতে ঘুরে ঘুরে খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যেই রাজশাহী জেলায় প্রায় ৬৪ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য জেলা প্রশাসনের প থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, এ বছর রাজশাহী জেলায় ইতোমধ্যে সরকারি-বেসরকারিভাবে জেলার ৯টি উপজেলায় শীতার্তদের মাঝে ৬৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে রাতে জেলা প্রশাসক নিজেই তার গাড়ি বহরে কম্বল নিয়ে রেল ষ্টেশন, বস্তিবাসী ও রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
মধ্য রাতে কম্বল বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামসুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান, মাহফুজুর রহমান, সাজিদ তানভী শোভন, অয়ন ফারহান শামস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies