1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

মতিহারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলামকে (৪৪) গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাজুল ইসলাম, সে মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কিমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম মহানগরীর চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ আব্দুর রউফ, এসআই সুনিরাম, এসআই আনোয়ার, এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।
এদিন দুপুরের আগে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা তিনি।
উল্লেখ্য, গত (১৪ মার্চ ২০১৭) ১০০গ্রাম হেরোইন-সহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। ওই মামলায় বিশেষ দায়রা জজ আদালত রাজশাহী, বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
সাজা হওয়ার পর আসামি সিরাজুল গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে নিজ বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলো। সে পেশায় একজন ট্রাক চালক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies