1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

আদমদীঘির কৃষকরা বীজতলা নিয়ে দুুশ্চিন্তায়

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে ঠিকমত দেখা মেলেনি সুর্যের আলো। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ায় পশ্চিম বগুড়ার আদমদীঘিতে মানুষের রোগ বালাই যেমনটা বেড়েছে তেমনি,কুয়াশায় রবিশস্যের ক্ষেত ও বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া এ অবস্থায় চলতে থাকলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে ধারনা কৃষি বিভাগের। বর্তমান আবহাওয়া ও শৈতপ্রবাহের কারনে কৃষকরা বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় দুই হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ এবং পাঁচ হাজার ৩শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ, , ৩০ হেক্টর জমিতে গম, ৩ শত ৫০ হেক্টর জমিতে শাক-সবজি, ৫০ হেক্টর জমিতে পিয়াজ, ২৫ হেক্টর জমিতে রসুন, ২৭ হেক্টর জমিতে মসুর ডাল, ৫ হেক্টর জমিতে ভুট্ট্রা,৩৫ হাজার হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ এবং এবছর ১২ হাজার ৪শ’ ৫২ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ধান কাটা মাড়াই শেষে ইরি-বোরো আবাদের ব্যাপক প্রস্ততি নিয়েছে কৃষকরা। আগাম প্রস্তুতি হিসেবে ইরি-বোরো বীজ বপন করা হয়েছে। গত কয়েক দিনের ঘন কুয়াশা আর তীব্র শীতের প্রভাবে বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এলাকার কৃষকরা। এভাবে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা আর তীব্র শীত চলতে থাকলে আলুর ক্ষেতে মড়ক ধরার সম্ভাবনা,শীতকালীন সবজি নষ্ট সহ বীজতলা ব্যাপক ক্ষতি হতে পারে। প্রচন্ড কুয়াশা আর শীতের কারনে কৃষকের সদ্য রোপনকৃত বীজতলা লালচে হয়ে যাচ্ছে। উপজেলা সদরের ডালম্বা গ্রামের কৃষক জিল্লুর রহমান, কেশরতা গ্রামের কৃষক হেদায়েতুল ইসলাম,নশরতপুর ইউনিয়নের কৃষক গোলাম রব্বানী,চাঁপাপুর ইউনিয়নের বরিয়াবার্তা গ্রামের কৃষক হাসান আলী জানান,কয়েক দিনের ঘন কুয়াশার কারনে তাদের বীজতলা লালচে হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে তারা তাদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানায়,বর্তমান শৈতপ্রবাহের কারনে বীজতলার তেমন কোন ক্ষতি হবে না। তার পরেও ঘন কুয়াশা কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হলে কৃষকদের বীজতলায় সাদা পলিথিন ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies