1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে নেমেছে মহাদেবপুরের কৃষকরা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে নেমেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষকরা। গত কয়েকদিন ধরে এ এলাকায় সূর্যের দেখা মেলেনি, তার উপর ঘন কুয়াশা ও হিমেল বাতাসে প্রচন্ড শীত নেমেছে। এর মধ্যেই কৃষকরা শুরু করেছেন বোরো চাষ। মাঠে মাঠে চলছে বোরোর বীজতলা থেকে বীজ উত্তোলন ও উত্তোলন করা বীজের চারা রোপনের কাজ। তবে কৃষি উপকরনের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল হাকিম বলেন, কুয়াশা ও শীতের প্রকোপ বাড়ায় চারা রোপনের কাজে নিয়োজিত কৃষকদের মাঠে নামতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। চারা রোপনের মৌসুম শুরু হওয়ায় বাধ্য হয়ে এ শীতের মধ্যেই চারা রোপন করতে হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ২ শ ৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গতকাল রবিবার পর্যন্ত মাত্র ৭০ হেক্টর জমিতে বোরো রোপন করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের মতে বোরো রোপনের মৌসুম সবেমাত্র শুরু হয়েছে, জানুয়ারি মাস জুড়েই বোরো রোপন করা যাবে। বোরো চাষের জন্য এ উপজেলায় এবার ১৩ হাজার কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে। প্রনোদনা হিসেবে কৃষকরা ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রনোদনা পাওয়ায় বোরো চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও এ উপজেলায় বোরো চাষ বেশি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies