1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

রাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে হলের খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। বুধবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরআগে গত (১২ ডিসেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। তবে দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের নেতিবাচক পোস্ট করতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করে খাবারের দাম কমিয়ে পূর্বের ন্যায় রাখার জন্য আহ্বান জানান।
ফলে দুপুরের খাবারের বর্ধিত মূল্য ৩৫ টাকা থেকে কমিয়ে পূর্বের ন্যায় ২৮ টাকা এবং রাতের খাবার ২৫ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে আগের মূল্যেই খাবার পাচ্ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল। সেখানে খাবার মূল্য কমানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও ডাইনিং কর্মচারীদের নিয়ে বসে খাবারের গুণগত মান ঠিক রেখে দাম বাড়ানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেব দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।
উল্লেখ্য, গত ২০২২ সালের জুলাই মাসের ১ তারিখে দুবেলা খাবারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছিল। দুপুরের খাবার ২৪ টাকা থেকে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies