1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ৫ বছরের জেল ও প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: আজ ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রকে (২২) ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে, রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১ নম্বর কেন্দ্রে।জানা গেছে, ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে।

খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা-২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেনকে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারা-দণ্ডাদেশ প্রদান করেন।

একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্র এবং প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies